সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

খানসামার পাকেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত! ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রয় ও সংরক্ষণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।পরিদর্শনের সময় কয়েকটি দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ৫টি দোকানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

খানসামার পাকেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত! ৫ প্রতিষ্ঠানকে জরিমানা