মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্নের আহ্বান

‘নিজেকে গড়ো, বাংলাদেশ গড়বে তোমরাই’: শিশুদের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

শিশু-কিশোরদের নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তোলো। তোমরাই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে নতুন প্রজন্মের উদ্দেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের মধ্য থেকেই ভালো ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় তৈরি হবে। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তত সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের এই আয়োজনকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে। কারণ আজকের খুদে খেলোয়াড়রাই বাংলাদেশের ভবিষ্যৎ।

তিনি বলেন, দেশ নানা সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে। সরকার শিশুদের শিক্ষা, খেলাধুলা ও প্রতিভা বিকাশে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

পরিবেশ রক্ষায় শিশুদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাস্তা, নদী, পুকুর বা আশপাশে কেউ ময়লা ফেললে তা প্রতিরোধ করতে হবে। পাশাপাশি প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান তিনি।

পশু-পাখির প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃতির সব প্রাণী দেশের সম্পদ। তাদের যত্ন নেওয়ার দায়িত্ব সবার।

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নেওয়া খুদে খেলোয়াড়, অভিভাবক, শিক্ষক ও কোচদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, আজকের এই খেলোয়াড়রাই একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে।

প্রতিযোগিতার ফুটবল ফাইনালে বালকদের বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকাদের বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয় এই প্রতিযোগিতায়।

#তারেক_রহমান #নতুন_কুঁড়ি_স্পোর্টস #বাংলাদেশের_ভবিষ্যৎ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘নিজেকে গড়ো, বাংলাদেশ গড়বে তোমরাই’: শিশুদের প্রতি প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত