পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভাইরাল হওয়া বিরল অ্যালবিনো গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। তবে মহিষটির পরিচিতি বোর্ডে নামের বানান ভুল লিখে নতুন করে আলোচনায় এসেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রাখা মহিষটির তথ্য বোর্ডে ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে ভুলবশত লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’। ‘ট্র’ এর জায়গায় ‘ট্ট’ যুক্তাক্ষর ব্যবহারের কারণে বিষয়টি দর্শনার্থীদের নজরে আসে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
নেটিজেনরা এ নিয়ে নানা হাস্যরসাত্মক মন্তব্য করছেন। অনেকে এটিকে কর্তৃপক্ষের চরম অসাবধানতা ও গাফিলতি বলেও মন্তব্য করেছেন।
প্রায় ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি চুল ও ভিন্নধর্মী চেহারার কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর নাম অনুসারে।
কোরবানির হাটে মহিষটিকে দেখতে মানুষের উপচেপড়া ভিড় তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সরকারের উচ্চপর্যায় থেকে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় মহিষটি জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।
বর্তমানে মহিষটির ভুল বানানের সাইনবোর্ড নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও ট্রল।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬