বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

টার্মিনাল, হাট ও নৌপথে র‌্যাব

ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাব-১০-এর বিশেষ টহল ও নজরদারি জোরদার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০। ছবি : চেকপোস্ট

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা ও টহল কার্যক্রম গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

বাংলাদেশ আমার অহংকার স্লোগানকে ধারণ করে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। ঈদ সামনে রেখে কোরবানির পশুর হাট, ঘরমুখো যাত্রীদের যাতায়াত এবং ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১০ মাঠে সক্রিয় রয়েছে।

ঈদের ছুটিতে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ বেড়ে যায়। এ সময় চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে বলে জানানো হয়েছে। এসব অপরাধ প্রতিরোধে র‌্যাব-১০ রোবাস্ট পেট্রোল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, কন্ট্রোল রুম স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে।

সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বুড়িগঙ্গা নদী এলাকায় নৌযাত্রীদের নিরাপত্তায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সায়দাবাদ বাস টার্মিনাল ও গোয়ালন্দ ফেরি ঘাটে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, জাল টাকা লেনদেন, পশুর হাটে অবৈধ হস্তক্ষেপ বা এক হাটের পশু অন্য হাটে স্থানান্তরের চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাটগুলোতে সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি ড্রোন ও প্রযুক্তি নির্ভর নজরদারি চালানো হবে।

এছাড়া যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য বাসের ছাদে, ট্রেনের ছাদে বা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার আহ্বান জানানো হয়েছে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শও দিয়েছে র‌্যাব।

অনলাইনে পশু কেনার ক্ষেত্রে ভেরিফায়েড প্ল্যাটফর্ম ব্যবহার, বিক্রেতার পরিচয় যাচাই এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সন্দেহজনক যেকোনো কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

সব মিলিয়ে ঈদযাত্রা ও পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১০ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করছে বলে জানানো হয়েছে।

#ঈদযাত্রা_নিরাপত্তা #র‍্যাব১০ #ঈদুলআজহা২০২৬

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাব-১০-এর বিশেষ টহল ও নজরদারি জোরদার

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত