পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর উপজেলায় প্রায় ৬ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সাদাকা ওয়েলফেয়ার ফান্ড এর উদ্যোগে এবং সাবাহ এর বাস্তবায়নে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণ খুলী সাবুদের হাট এলাকায় অবস্থিত সুবর্ণ খুলী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই বৃহৎ আয়োজন অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কুরবানির মাংস প্রক্রিয়াজাত, প্যাকেটজাত ও বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজকরা জানান, দুই উপজেলার প্রায় ৬ হাজার পরিবারের মাঝে মাংস পৌঁছে দেওয়ার মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।
স্থানীয়রা বলেন, এমন বড় পরিসরে সুশৃঙ্খল মানবিক উদ্যোগ এলাকায় বিরল এবং এটি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬