শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অতিরিক্ত গতিকেই দায় দিচ্ছেন স্বজনরা

ঈদের দিনে সড়কে ঝরল ২০ প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু গোপালগঞ্জে

প্রকাশ : ২৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদের দিনে সড়কে ঝরল ২০ প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু গোপালগঞ্জে
ছবি: চেকপোস্ট

পবিত্র ঈদুল আযহার দিন দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ, নাটোর, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে এসব দুর্ঘটনা ঘটে।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুও ছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে বাসের ভাঙা কাঁচ ও দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে দিনাজপুরে বৃষ্টির মধ্যে একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

এছাড়া নাটোরে চারজন, চট্টগ্রামে তিনজন, পটুয়াখালীতে দুজন এবং টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে একজন করে নিহত হয়েছেন।

#গোপালগঞ্জ #সড়ক_দুর্ঘটনা #ঈদের_দুর্ঘটনা

চেকপোস্ট

শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদের দিনে সড়কে ঝরল ২০ প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু গোপালগঞ্জে

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আযহার দিন দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ, নাটোর, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে এসব দুর্ঘটনা ঘটে।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুও ছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে বাসের ভাঙা কাঁচ ও দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে দিনাজপুরে বৃষ্টির মধ্যে একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

এছাড়া নাটোরে চারজন, চট্টগ্রামে তিনজন, পটুয়াখালীতে দুজন এবং টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে একজন করে নিহত হয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত