নতুন সরকারের প্রথম ১০০ দিনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৫৩ হাজার ৯৬টি পরিবার। বেকার, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমাতে এই কর্মসূচি চালু করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ২০ হাজার ৭৪৮টি পরিবার পেয়েছে ‘কৃষক কার্ড’। পাশাপাশি দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, যা দেশের টিকাদান কর্মসূচিকে আরও বিস্তৃত করেছে।
প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত নারীরা মাসিক আড়াই হাজার টাকা ভাতা পাবেন বলে জানানো হয়েছে।
এ ছাড়া ৬৬৬টি খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং প্রায় ছয় হাজার ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা নিয়মিত ভাতা পাচ্ছেন। ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে।
সরকার দাবি করেছে, পুরো ফ্যামিলি কার্ড বণ্টন প্রক্রিয়া সফটওয়্যারভিত্তিক হওয়ায় এখানে স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ নেই।
অর্থনৈতিক সূচকে এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমেছে বলেও জানানো হয়।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬