শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বাস টার্মিনালে স্বস্তির যাত্রা

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আযহার ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঈদের দ্বিতীয় দিনেও গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের ভিড়। তবে অন্যান্য সময়ের মতো অতিরিক্ত চাপ বা বিশৃঙ্খলা চোখে পড়েনি।

যাত্রীরা জানান, কর্মব্যস্ততা, ছুটির জটিলতা কিংবা জরুরি কাজের কারণে অনেকে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি। তাই ঈদের দ্বিতীয় দিন পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে এখন বাড়ির পথে রওনা হচ্ছেন তারা।

অনেকেই বলেন, রাজধানীর সড়ক ফাঁকা থাকায় এবার যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক ও আরামদায়ক হয়েছে। কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় উদযাপন শেষে দ্বিতীয় দিনে গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।

এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

চেকপোস্ট

শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আযহার ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঈদের দ্বিতীয় দিনেও গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের ভিড়। তবে অন্যান্য সময়ের মতো অতিরিক্ত চাপ বা বিশৃঙ্খলা চোখে পড়েনি।

যাত্রীরা জানান, কর্মব্যস্ততা, ছুটির জটিলতা কিংবা জরুরি কাজের কারণে অনেকে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি। তাই ঈদের দ্বিতীয় দিন পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে এখন বাড়ির পথে রওনা হচ্ছেন তারা।

অনেকেই বলেন, রাজধানীর সড়ক ফাঁকা থাকায় এবার যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক ও আরামদায়ক হয়েছে। কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় উদযাপন শেষে দ্বিতীয় দিনে গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।

এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত