পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। মহাসড়ক, পশুর হাট, এক্সপ্রেসওয়ে ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে।
বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স-এর ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত মনিটরিং ব্যবস্থা বিশেষভাবে জোরদার করা হয়েছে। দেশের সব মহাসড়ক, পশুর হাট, যমুনা সেতু, পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়েগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, যেসব স্থানে সিসিটিভি ক্যামেরা নেই সেখানে পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় এবার দুর্ঘটনা কম হয়েছে। তবে অসচেতনতা ও ঝুঁকিপূর্ণ যাত্রার কারণেই কিছু দুর্ঘটনা ঘটছে। তিনি যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অবৈধ পশুর হাট বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে গড়ে ওঠা একটি অবৈধ পশুর হাট ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক-এর সমন্বয়ে পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ দাগী আসামিদের গ্রেফতার করা হয়েছে। সেখানে ভবিষ্যতে একটি সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
যমুনা সেতু এলাকায় টোল প্লাজায় যানজটের বিষয়ে তিনি বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণেই দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এ সমস্যার সমাধানে ডিজিটাল অটোমেশন চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে।
সাভারে মাদক ব্যবসা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকির-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬