শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ঢাকায় পারফর্ম করবে কাভিশ

বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, সেপ্টেম্বরেই কনসার্ট

পাকিস্তানি ব্যান্ড কাবিশ। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। আয়োজকরা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে তাদের বহুল প্রতীক্ষিত কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, আগের কনসার্ট বাতিল হওয়ায় ভক্তদের যে হতাশা তৈরি হয়েছিল, তা দূর করতেই এবার নতুনভাবে আয়োজন করা হচ্ছে।

বার্তায় তারা ভক্তদের ধৈর্য ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, পূর্বের জটিলতা কাটিয়ে এবার আরও বড় পরিসরে কাভিশকে বাংলাদেশে আনা হচ্ছে।

এর আগে ভেন্যু অনুমতি ও প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত কনসার্টটি স্থগিত করা হয়েছিল। তবে এবার আয়োজকরা জানান, সব বাধা কাটিয়ে নতুন তারিখে অনুষ্ঠানটি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

কনসার্টের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। তবে সেপ্টেম্বরেই কাভিশের মঞ্চে ফেরাকে ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

#বাংলাদেশ #কাভিশ #কনসার্ট

চেকপোস্ট

শুক্রবার, ২৯ মে ২০২৬

বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, সেপ্টেম্বরেই কনসার্ট

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। আয়োজকরা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে তাদের বহুল প্রতীক্ষিত কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, আগের কনসার্ট বাতিল হওয়ায় ভক্তদের যে হতাশা তৈরি হয়েছিল, তা দূর করতেই এবার নতুনভাবে আয়োজন করা হচ্ছে।

বার্তায় তারা ভক্তদের ধৈর্য ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, পূর্বের জটিলতা কাটিয়ে এবার আরও বড় পরিসরে কাভিশকে বাংলাদেশে আনা হচ্ছে।

এর আগে ভেন্যু অনুমতি ও প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত কনসার্টটি স্থগিত করা হয়েছিল। তবে এবার আয়োজকরা জানান, সব বাধা কাটিয়ে নতুন তারিখে অনুষ্ঠানটি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

কনসার্টের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। তবে সেপ্টেম্বরেই কাভিশের মঞ্চে ফেরাকে ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত