বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তারেক রহমান

বুধবার (২৭ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মোবারক জানান।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য মুসলিম উম্মাহর জন্য অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ ও কোরবানি কবুল করেন এবং দেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

একইসঙ্গে বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।

বাণীর শেষাংশে তারেক রহমান বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ আমাদের ইবাদত ও কোরবানি কবুল করুন এবং সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

#ঈদুলআজহা #তারেকরহমান #ঈদমোবারক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তারেক রহমান

বুধবার (২৭ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মোবারক জানান।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য মুসলিম উম্মাহর জন্য অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ ও কোরবানি কবুল করেন এবং দেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

একইসঙ্গে বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।

বাণীর শেষাংশে তারেক রহমান বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ আমাদের ইবাদত ও কোরবানি কবুল করুন এবং সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত