চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার ১২৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ‘এসকাফ’ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত ৩টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌর এলাকার রেহাইচর মহল্লায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) সেতুর টোলঘরের সামনে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা সেতুর টোলঘর এলাকায় অবস্থান নেয় ডিবি সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা মো. সামি (২১)-এর দেখানো স্থান থেকে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. সামি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা খালপাড় চেঙ্গাইন এলাকায়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের ঢাকা মেট্রো-গ-১৭-৮৯২৫ নম্বরের একটি টয়োটা প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬