চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গত ৪ জুলাই ২০২৬ সকাল ৯টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর গ্রামে একটি আমবাগানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. শাহ আলম স্বপন (৩২)-কে আটক করা হয়।
গ্রেফতার শাহ আলম স্বপনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের বকুলতলা বাজার এলাকার ফৌজদারপাড়ায়।
অভিযানকালে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬