রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

তবু প্রশংসায় স্টার্ক

স্টার্কের ১০ উইকেটের ঝড়ে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

মিচেল স্টার্ক। ছবি : গেটি ইমেজ

ডারউনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর ম্যাকাইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে স্বাগতিকরা। এই জয়ের মূল নায়ক মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। ৬ উইকেট নিয়ে ইনিংস শেষ করার পর দ্বিতীয় ইনিংসেও টাইগার ব্যাটারদের চাপে রাখেন স্টার্ক। এবার ৩৯ রানে শিকার করেন ৪ উইকেট।

তবে বড় জয়ের পরও বাংলাদেশের কৃতিত্ব কমিয়ে দেখেননি স্টার্ক। ম্যাচ শেষে তিনি বলেন, ডারউনে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে এবং সেই জয়ের পুরো কৃতিত্ব তাদেরই প্রাপ্য।

স্টার্ক বলেন, “ডারউনে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। তাদের কৃতিত্ব কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই।”

ম্যাকাইয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরে সন্তুষ্ট অজি পেসার। বিশেষ করে বোলিং ইউনিটের পারফরম্যান্সে খুশি তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও জানান, ডারউনের হারের পর দলের ঘুরে দাঁড়ানো জরুরি ছিল। তিনি বলেন, “গত সপ্তাহে অনেক কিছু ভুল হয়েছিল, এবার তার উল্টো হয়েছে। সবাই খুব মনোযোগী ছিল।”

ম্যাকাই টেস্টে বাংলাদেশের জন্যও ইতিবাচক দিক ছিল শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ৭ উইকেট নিয়ে আলো ছড়ান এই বাঁহাতি পেসার।

দুই টেস্টে স্টার্কের শিকার ১২ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি জিতেছেন ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার।

ডারউনে বাংলাদেশ যেখানে অস্ট্রেলিয়াকে ইতিহাসের স্বাদ দিয়েছিল, ম্যাকাইয়ে সেই অস্ট্রেলিয়াই পাল্টা জবাব দিয়েছে। তবে প্রতিশোধের পরও প্রতিপক্ষের অর্জনকে সম্মান জানিয়ে ক্রিকেটীয় সৌজন্যের দৃষ্টান্ত রাখলেন মিচেল স্টার্ক।

#বাংলাদেশক্রিকেট #মিচেলস্টার্ক #অস্ট্রেলিয়াক্রিকেট

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

স্টার্কের ১০ উইকেটের ঝড়ে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ডারউনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর ম্যাকাইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে স্বাগতিকরা। এই জয়ের মূল নায়ক মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। ৬ উইকেট নিয়ে ইনিংস শেষ করার পর দ্বিতীয় ইনিংসেও টাইগার ব্যাটারদের চাপে রাখেন স্টার্ক। এবার ৩৯ রানে শিকার করেন ৪ উইকেট।

তবে বড় জয়ের পরও বাংলাদেশের কৃতিত্ব কমিয়ে দেখেননি স্টার্ক। ম্যাচ শেষে তিনি বলেন, ডারউনে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে এবং সেই জয়ের পুরো কৃতিত্ব তাদেরই প্রাপ্য।

স্টার্ক বলেন, “ডারউনে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। তাদের কৃতিত্ব কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই।”

ম্যাকাইয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরে সন্তুষ্ট অজি পেসার। বিশেষ করে বোলিং ইউনিটের পারফরম্যান্সে খুশি তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও জানান, ডারউনের হারের পর দলের ঘুরে দাঁড়ানো জরুরি ছিল। তিনি বলেন, “গত সপ্তাহে অনেক কিছু ভুল হয়েছিল, এবার তার উল্টো হয়েছে। সবাই খুব মনোযোগী ছিল।”

ম্যাকাই টেস্টে বাংলাদেশের জন্যও ইতিবাচক দিক ছিল শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ৭ উইকেট নিয়ে আলো ছড়ান এই বাঁহাতি পেসার।

দুই টেস্টে স্টার্কের শিকার ১২ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি জিতেছেন ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার।

ডারউনে বাংলাদেশ যেখানে অস্ট্রেলিয়াকে ইতিহাসের স্বাদ দিয়েছিল, ম্যাকাইয়ে সেই অস্ট্রেলিয়াই পাল্টা জবাব দিয়েছে। তবে প্রতিশোধের পরও প্রতিপক্ষের অর্জনকে সম্মান জানিয়ে ক্রিকেটীয় সৌজন্যের দৃষ্টান্ত রাখলেন মিচেল স্টার্ক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত