সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের হাতে সোপর্দ

হবিগঞ্জে হাওর থেকে গরু চুরি: জনতার হাতে ধরা চোর

ছকব: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় চোরাই গরুসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১১ মে) করাব ইউনিয়নের মনতৈল গ্রামের গাছগোরি হাওরে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, মনতৈল গ্রামের হাওর দিয়ে একটি গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বাদল (২০) নামে এক যুবককে গরুসহ আটক করেন। আটক বাদল সিংহগ্রামের অনু মিয়ার ছেলে বলে জানা গেছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের অধির চন্দ্র দেবনাথ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, চোরাই গরুসহ একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের আদালতে পাঠানো হবে।

#লাখাই #হবিগঞ্জ #গরুচুরি

চেকপোস্ট

সোমবার, ০১ জুন ২০২৬

হবিগঞ্জে হাওর থেকে গরু চুরি: জনতার হাতে ধরা চোর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় চোরাই গরুসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১১ মে) করাব ইউনিয়নের মনতৈল গ্রামের গাছগোরি হাওরে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, মনতৈল গ্রামের হাওর দিয়ে একটি গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বাদল (২০) নামে এক যুবককে গরুসহ আটক করেন। আটক বাদল সিংহগ্রামের অনু মিয়ার ছেলে বলে জানা গেছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের অধির চন্দ্র দেবনাথ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, চোরাই গরুসহ একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের আদালতে পাঠানো হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত