বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের গ্রেপ্তারের দাবি

ছবি চেকপোস্ট

:হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় ২৮ পিস ইয়াবাসহ জাকির নামে এক যুবককে আটক করেছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাকির উপজেলার সুন্দরপুর গ্রামের মো. কাদির মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, জাকিরের বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

মাধবপুর থানার এএসআই মামুন জানান, ২৮ পিস ইয়াবাসহ জাকির নামে এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে খুচরা পর্যায়ের কারবারিদের পাশাপাশি মাদকের সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহল বলছে, মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি।

তাদের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মাধবপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

:হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় ২৮ পিস ইয়াবাসহ জাকির নামে এক যুবককে আটক করেছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাকির উপজেলার সুন্দরপুর গ্রামের মো. কাদির মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, জাকিরের বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

মাধবপুর থানার এএসআই মামুন জানান, ২৮ পিস ইয়াবাসহ জাকির নামে এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে খুচরা পর্যায়ের কারবারিদের পাশাপাশি মাদকের সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহল বলছে, মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি।

তাদের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত