বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশংসিত ইউএনওর উদ্যোগ

গোমস্তাপুরে অসহায় বৃদ্ধাকে ইউএনও জিল্লুর রহমানের আর্থিক সহায়তা

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দায়িত্ব নেওয়ার পরপরই মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসন কার্যালয়ে এক অসহায় ও বয়োবৃদ্ধ নারীর হাতে নিজ উদ্যোগে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই গোমস্তাপুরের সাধারণ ও অসহায় মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ শুরু করেছেন ইউএনও জিল্লুর রহমান। এরই ধারাবাহিকতায় সাহায্যের আবেদন নিয়ে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।

দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রান্তিক ও অসহায় মানুষের প্রতি ইউএনও জিল্লুর রহমানের সহানুভূতিশীল আচরণ স্থানীয়দের মাঝে প্রশংসা অর্জন করেছে।

স্থানীয়রা জানান, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে তার এমন উদ্যোগ গোমস্তাপুরে জনবান্ধব প্রশাসনের ইতিবাচক বার্তা দিচ্ছে। তার নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

#মানবিক_প্রশাসন #গোমস্তাপুর #ইউএনও_জিল্লুর_রহমান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে অসহায় বৃদ্ধাকে ইউএনও জিল্লুর রহমানের আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দায়িত্ব নেওয়ার পরপরই মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসন কার্যালয়ে এক অসহায় ও বয়োবৃদ্ধ নারীর হাতে নিজ উদ্যোগে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই গোমস্তাপুরের সাধারণ ও অসহায় মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ শুরু করেছেন ইউএনও জিল্লুর রহমান। এরই ধারাবাহিকতায় সাহায্যের আবেদন নিয়ে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।

দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রান্তিক ও অসহায় মানুষের প্রতি ইউএনও জিল্লুর রহমানের সহানুভূতিশীল আচরণ স্থানীয়দের মাঝে প্রশংসা অর্জন করেছে।

স্থানীয়রা জানান, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে তার এমন উদ্যোগ গোমস্তাপুরে জনবান্ধব প্রশাসনের ইতিবাচক বার্তা দিচ্ছে। তার নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত