রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্থায়ী সমাধানের আশ্বাস

সংবাদ প্রকাশের পর টুঙ্গিপাড়ার জলাবদ্ধ এলাকায় এমপির পরিদর্শন

ছবি : চেকপোস্ট

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা পরিদর্শনে গেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি পানিবন্দী এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক দশক ধরে বর্ষা মৌসুমে পাটগাতী মধ্যপাড়া গ্রামের কবরস্থান, মাদ্রাসার সড়কসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে প্রায় দুই শতাধিক পরিবার দুর্ভোগে পড়ে। অনেক পরিবার স্বাভাবিক জীবনযাপন ও রান্নাবান্না করতেও সমস্যায় পড়ে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর প্রশাসনের নজরে আসে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, সামান্য বৃষ্টিতেই পাটগাতী মধ্যপাড়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এ সমস্যা সমাধানে প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে ড্রেন নির্মাণ, সড়ক উঁচু করা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, এসব কাজ বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে এলাকাবাসী মুক্তি পাবেন।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #জলাবদ্ধতা

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

সংবাদ প্রকাশের পর টুঙ্গিপাড়ার জলাবদ্ধ এলাকায় এমপির পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা পরিদর্শনে গেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি পানিবন্দী এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক দশক ধরে বর্ষা মৌসুমে পাটগাতী মধ্যপাড়া গ্রামের কবরস্থান, মাদ্রাসার সড়কসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে প্রায় দুই শতাধিক পরিবার দুর্ভোগে পড়ে। অনেক পরিবার স্বাভাবিক জীবনযাপন ও রান্নাবান্না করতেও সমস্যায় পড়ে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর প্রশাসনের নজরে আসে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, সামান্য বৃষ্টিতেই পাটগাতী মধ্যপাড়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এ সমস্যা সমাধানে প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে ড্রেন নির্মাণ, সড়ক উঁচু করা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, এসব কাজ বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে এলাকাবাসী মুক্তি পাবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত