রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

তদন্তের দাবি আবেদনকারীর

আসাদুজ্জামান নূর-ফেরদৌসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ (ওপরে বাঁ থেকে)। মেহের আফরোজ শাওন ও সোমা ইসলাম (নিচে বাঁ থেকে)। ছবি: কোলাজ

মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে অভিনেতা ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সাংবাদিক সোমা ইসলামসহ ২৮ জন সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ জমা দেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের উসকানি, সমর্থন ও প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছিল।

আল নূর মোহাম্মদ আয়াস দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। পাশাপাশি পরবর্তী সময়েও বিভিন্ন বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও কর্মকাণ্ডের মাধ্যমে উসকানি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

তিনি ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানান।

অভিযোগে নাম থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হিরো আলম, জায়েদ খান, আনিস আলমগীরসহ ২৮ জন।

তবে অভিযোগের বিষয়টি এখনো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত নয়।

#বাংলাদেশরাজনীতি #আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনাল #আসাদুজ্জামাননূর

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

আসাদুজ্জামান নূর-ফেরদৌসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে অভিনেতা ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সাংবাদিক সোমা ইসলামসহ ২৮ জন সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ জমা দেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের উসকানি, সমর্থন ও প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছিল।

আল নূর মোহাম্মদ আয়াস দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। পাশাপাশি পরবর্তী সময়েও বিভিন্ন বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও কর্মকাণ্ডের মাধ্যমে উসকানি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

তিনি ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানান।

অভিযোগে নাম থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হিরো আলম, জায়েদ খান, আনিস আলমগীরসহ ২৮ জন।

তবে অভিযোগের বিষয়টি এখনো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত নয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত