রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জড়িতদের খুঁজছে ডিবি

চট্টগ্রামে বস্তি থেকে মিলল লুট হওয়া দুই পিস্তল

উদ্ধার হওয়া দুই অস্ত্র। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর খুলশী থানা ভবনে ভাঙচুর ও লুটপাটের সময় খোয়া যাওয়া দুটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জুলাই) বিকেলে খুলশীর আমবাগান রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। ডিবি (উত্তর) বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিস্তল দুটি ব্রাজিলের তৈরি ‘টরাস’ ব্র্যান্ডের নাইন এমএম অস্ত্র। যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো চট্টগ্রামের ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় লুট হয়েছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিম জানান, আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে এগুলোর পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির একাধিক দল কাজ করছে।

#চট্টগ্রাম_ডিবি #লুট_হওয়া_অস্ত্র_উদ্ধার #নাইনএমএম_পিস্তল উদ্ধার

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে বস্তি থেকে মিলল লুট হওয়া দুই পিস্তল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর খুলশী থানা ভবনে ভাঙচুর ও লুটপাটের সময় খোয়া যাওয়া দুটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জুলাই) বিকেলে খুলশীর আমবাগান রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। ডিবি (উত্তর) বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিস্তল দুটি ব্রাজিলের তৈরি ‘টরাস’ ব্র্যান্ডের নাইন এমএম অস্ত্র। যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো চট্টগ্রামের ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় লুট হয়েছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিম জানান, আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে এগুলোর পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির একাধিক দল কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত