কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ষাঁড় গরু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ৩৫ বিজিবি, জামালপুর ব্যাটালিয়নের সাহেবের আলগা বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সুবেদার মো. ইদ্রীসের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১০৫১/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঝের আলগা নদী এলাকায় অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থলে কোনো মালিক বা পাচারকারীকে পাওয়া যায়নি। পরে আসামিবিহীন অবস্থায় ১০টি ভারতীয় ষাঁড় গরু ও একটি বড় ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
জব্দ করা গরুগুলোর মধ্যে শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের ষাঁড় রয়েছে। বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা গরু ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬