রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তে নামছে পুলিশ

সন্তানদের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণ চেয়ে থানায় অভিযোগ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ বাবার ভরণপোষণ না পাওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে তাঁর সন্তানদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী বৃদ্ধ আব্দুস সালাম উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে। তাঁর তিন ছেলে ও চার মেয়ে থাকলেও জীবনের শেষ সময়ে সন্তানদের কাছ থেকে প্রয়োজনীয় যত্ন ও সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে আব্দুস সালাম বলেন, তাঁর ছেলেরা সবাই কর্মক্ষম ও উপার্জনক্ষম হলেও কেউ তাঁর দায়িত্ব নিতে আগ্রহী নন। বড় ছেলে অলী বিশ্বাসের প্রভাবে অন্য ছেলেরাও তাঁর প্রতি অবহেলা করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, বর্তমানে জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হচ্ছে তাঁকে। খাবার ও পরনের কাপড় চাইলে সন্তানদের কাছ থেকে দুর্ব্যবহার এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তিনি।

বৃদ্ধের অভিযোগ, তাঁর ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

আব্দুস সালাম বলেন, বার্ধক্যজনিত কারণে তাঁর স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়েছে। তাই আইন অনুযায়ী সন্তানদের কাছ থেকে ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত বড় ছেলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশ সত্য বলে স্বীকার করলেও পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই বাবা-মায়ের খোঁজখবর নেন না। তবে পারিবারিক এই পরিস্থিতির কারণ সম্পর্কে বাবার কাছেই জানতে হবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্তানদের ভবিষ্যৎ গড়তে সারাজীবন পরিশ্রম করা একজন বৃদ্ধের এমন অসহায় জীবন সমাজের জন্য উদ্বেগজনক। তাঁদের মতে, ঘটনাটি বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধের বিষয়টি আবারও সামনে এনেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #বৃদ্ধের_অভিযোগ #পারিবারিক_অবহেলা

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

সন্তানদের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণ চেয়ে থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত