নীলফামারীর ডিমলা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (২৬ জুলাই) সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাতে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জুম্মাপাড়া এলাকায় পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন— ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর (কৃষি কলেজ পাড়া) এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সবুজ রহমান (৩২), তার স্ত্রী মোছা. আভা হোসাইন ওরফে জীবন্নাহার বিথী (২৭) এবং একই এলাকার মেলাপাঙ্গা গ্রামের মাঈনুল ইসলাম মুরাদের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৭)।
পুলিশ জানায়, অভিযানের সময় শরীর তল্লাশি করে সবুজ রহমানের কাছ থেকে ৬০ পিস এবং জহিরুল ইসলামের কাছ থেকে ৪৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে জীবন্নাহার বিথী ও সবুজ রহমান ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে তারা মাদক কারবার চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।”
এ ঘটনায় ডিমলা থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬