বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাসিক সভা অনুষ্ঠিত

লাখাইয়ে আইনশৃঙ্খলা সভা, মাদক দমনে কঠোর হওয়ার নির্দেশ

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউস এমপি।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দাঙ্গা প্রতিরোধ ও জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, মাদক নির্মূলে পুলিশ শূন্য সহনশীল নীতি নিয়ে কাজ করছে এবং ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, দাঙ্গা প্রতিরোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত কাজ করছে। ঈদসহ বিশেষ সময়গুলোতে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভার মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল বাড়ানো, বিভিন্ন মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং অপরাধ প্রতিরোধে কার্যক্রম জোরদারের কথা জানানো হয়।

সভায় বক্তারা বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে আরও উন্নয়নের জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় বুল্লাবাজারে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্ধারিত বাসস্ট্যান্ড নির্মাণ এবং অবৈধভাবে যানবাহন রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়ভাবে তালিকা তৈরি করে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এছাড়া উপজেলার প্রবেশদ্বার বলভদ্র ব্রীজে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সভায় হুইপ জিকে গউস এমপি মাদক ও জুয়া বন্ধে পুলিশ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

#লাখাই #হবিগঞ্জ_সংবাদ #আইনশৃঙ্খলা_সভা #লাখাই #আইনশৃঙ্খলা_সভা

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

লাখাইয়ে আইনশৃঙ্খলা সভা, মাদক দমনে কঠোর হওয়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত