ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য সংগ্রহে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ওপর ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তী সাঁড়াশি অভিযানে নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ১২ মে দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার ১১ মে বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন আব্দুল কাদির, মো. রাহিম আহমেদ, আব্দুর রহমান (অপু মিয়া), নুর আলম (নুরনবী) এবং ছানোয়ারা বেগম।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, সোমবার বিকেলে র্যাবের তিন গোয়েন্দা সদস্য বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহে গেলে খাগাতোয়া গ্রামে একটি ডাকাত চক্র তাদের গতিরোধ করে।
তিনি জানান, পরে র্যাব সদস্যদের জিম্মি করে একটি আস্তানায় নিয়ে গিয়ে মারধর করা হয়। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পরবর্তীতে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শফিক ডাকাত পালিয়ে গেলেও তার সহযোগীসহ পাঁচজনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬