মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

গঠিত হচ্ছে যৌথ ওয়ার্কিং গ্রুপ

জ্বালানি সহযোগিতা বাড়াতে কাতারকে বাংলাদেশের আহ্বান

কাতারের এক মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দোহায় কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে।

আলোচনায় উঠে আসা বিষয়গুলো পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও কাতার।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে কাতারের দুই মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দুই দিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন।

#দ্বিপক্ষীয়_সম্পর্ক #জ্বালানি_সহযোগিতা #বাংলাদেশ_কাতার

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জ্বালানি সহযোগিতা বাড়াতে কাতারকে বাংলাদেশের আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দোহায় কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে।

আলোচনায় উঠে আসা বিষয়গুলো পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও কাতার।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে কাতারের দুই মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দুই দিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত