মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

নতুন যুগের পরিকল্পনা রিয়ালে

রিয়ালে ফিরছেন মরিনহো? পেরেজের প্রথম পছন্দ ঝড় তুলল ইউরোপে!

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। ক্লাব সভাপতির পরিকল্পনায় নতুন কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন হোসে মরিনহো। আলভারো আর্বেলোয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় এবার পর্তুগিজ এই কোচকে ফিরিয়ে আনার আলোচনা জোরালো হয়েছে।

জানুয়ারিতে জাবি আলোনসোকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী দায়িত্ব পান আর্বেলোয়া। তবে মৌসুম শেষে তাকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা এখন বেশ প্রবল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এবার কোচ নিয়োগের সিদ্ধান্তে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

এর আগে কার্লো আনচেলত্তির পর জাবি আলোনসোকে আনার প্রক্রিয়ায় মূল ভূমিকা ছিল ক্লাবের ব্যবস্থাপনা বিভাগে। তবে এবার পেরেজ নিজেই পুরো পরিকল্পনা হাতে নিতে চাইছেন।

রিয়াল মাদ্রিদের শিরোপাহীন দুই মৌসুমের সম্ভাবনা ক্লাবের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। তাই নতুন করে শক্তিশালী প্রকল্প গড়ার অংশ হিসেবেই মরিনহোকে ফিরিয়ে আনার আলোচনা সামনে এসেছে।

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন মরিনহো। সেই সময়ে একটি লা লিগা শিরোপাসহ তিনটি ট্রফি জিতেছিল ক্লাবটি। বিশেষ করে ২০১১-১২ মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে লিগ জয়ের স্মৃতি এখনো আলোচনায় থাকে। তবে চ্যাম্পিয়নস লিগ জেতা না পারাটাই তার প্রথম মেয়াদের বড় অপূর্ণতা।

তবে মরিনহোর প্রত্যাবর্তন একেবারেই সহজ নয়। তার প্রথম মেয়াদে ড্রেসিংরুমে বিভাজন ও তারকা খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল বড় বিতর্কের বিষয়।

এছাড়া সাম্প্রতিক সময়েও তিনি সমালোচনার বাইরে নেই। ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে মন্তব্যসহ বিভিন্ন ঘটনায় তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

বর্তমানে মরিনহো বেনফিকার দায়িত্বে আছেন এবং তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তবে নির্দিষ্ট শর্তে চুক্তি ভাঙার সুযোগ থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ নিয়ে উত্তাপ বাড়ছে। পেরেজ মরিনহোকে চান, তবে ক্লাবের ভেতরের দ্বিধা ও অতীত বিতর্ক সিদ্ধান্তকে জটিল করে তুলছে।

#রিয়ালমাদ্রিদ #মরিনহো #ফুটবলনিউজ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রিয়ালে ফিরছেন মরিনহো? পেরেজের প্রথম পছন্দ ঝড় তুলল ইউরোপে!

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত