বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ডিবি-রমনার অভিযানে ধারাবাহিক গ্রেফতার

রাজধানীতে উগ্রবাদী চক্র ভাঙল ডিবি, অস্ত্রসহ ৪ সদস্য গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীতে উগ্রবাদী চক্র ভাঙল ডিবি, অস্ত্রসহ ৪ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরকেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

ডিবি-রমনা সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে তার ভাই মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে একই এলাকার রসুলপুর থেকে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, মেটাল ডিটেক্টর, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

#আইনশৃঙ্খলা #ডিএমপি #সন্ত্রাসবিরোধীঅভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজধানীতে উগ্রবাদী চক্র ভাঙল ডিবি, অস্ত্রসহ ৪ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর কামরাঙ্গীরচরকেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

ডিবি-রমনা সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে তার ভাই মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে একই এলাকার রসুলপুর থেকে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, মেটাল ডিটেক্টর, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত