রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জোরদারের ঘোষণা ডিবি পুলিশের

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আঃ সামাদ (৪৩) ও আল ইমরান খান (২৮)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল শনিবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তারা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে, মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

#মাদকবিরোধী_অভিযান #গোপালগঞ্জ #ফেনসিডিল

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আঃ সামাদ (৪৩) ও আল ইমরান খান (২৮)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল শনিবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তারা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে, মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত