রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খান সাহেব’ পলাতক

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ২

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি জাল টাকা ও টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই চক্রটির মূলহোতা হিসেবে পরিচিত ‘খান সাহেব’ পালিয়ে গেছেন বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় র‌্যাব-৫।

র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে জাল টাকা তৈরির কার্যক্রম পরিচালনার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২) আটক হন।

র‌্যাব জানায়, অভিযানের সময় মূলহোতা ‘খান সাহেবকে’ আটকের জন্য বাড়িটিতে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, র‌্যাবের অভিযান সম্পর্কে আগেই জানতে পেরে তিনি পালিয়ে যান।

অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি জাল টাকা তৈরিতে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং এবং দুটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তিনি আরও জানান, জাল টাকা তৈরির সঙ্গে জড়িত চক্রটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক মূলহোতাসহ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

#চাঁপাইনবাবগঞ্জ #র‌্যাব_অভিযান #জালটাকা

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ২

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত