রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সুযোগ পেলেন দরিদ্র নারী

ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝে ১০ সেলাই মেশিন ও ১০ টিউবওয়েল বিতরণ

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে একটি মানবিক উদ্যোগ। কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০টি সেলাই মেশিন ও ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) পাথরডুবী ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়। ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল ইসলামের আর্থিক অর্থায়নে এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. আবুল হোসেনের সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ তৈরি হবে। এতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়বে।

এদিকে, সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ১০টি টিউবওয়েল বিতরণের ফলে বিশুদ্ধ পানির সংকটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থানের উপকরণ দিয়ে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলা জরুরি। সেলাই মেশিনের মতো উপকরণ দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন ও টিউবওয়েল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Image

#ভূরুঙ্গামারী #মানবিক_উদ্যোগ #সেলাইমেশিন_বিতরণ

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝে ১০ সেলাই মেশিন ও ১০ টিউবওয়েল বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে একটি মানবিক উদ্যোগ। কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০টি সেলাই মেশিন ও ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) পাথরডুবী ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়। ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল ইসলামের আর্থিক অর্থায়নে এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. আবুল হোসেনের সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ তৈরি হবে। এতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়বে।

এদিকে, সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ১০টি টিউবওয়েল বিতরণের ফলে বিশুদ্ধ পানির সংকটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থানের উপকরণ দিয়ে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলা জরুরি। সেলাই মেশিনের মতো উপকরণ দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন ও টিউবওয়েল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত