চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
রোববার (৯ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা অবৈধ চোরাচালানি মালামাল ও নৌকা পরবর্তী আইনগত কার্যক্রম শেষে গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ও সর্বাত্মক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬