বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

স্বাধীন ছাত্র সংসদের দাবি

তারেক রহমানকে ঢাবি অধ্যাপকের খোলা চিঠি, ‘মুক্ত করুন বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতি’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ।

চিঠিতে তিনি দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনৈতিক দলের অধীন ছাত্র ও শিক্ষক রাজনীতির অবসান এবং স্বাধীন ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি জানান।

অধ্যাপক আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থী ও শিক্ষক ব্যক্তি হিসেবে রাজনীতি, মত প্রকাশ ও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখেন। তবে বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক ঘাঁটিতে পরিণত হওয়া উচিত নয়।

তিনি নিয়মিত, অবাধ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন চালুর পাশাপাশি শিক্ষক সমিতিকে সম্পূর্ণ পেশাভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও জাতীয় রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন ছাত্ররাজনীতি বর্তমানে নতুন করে ভাবনার দাবি রাখে।

সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছোট ছোট সংঘাত উপেক্ষা করলে তা ভবিষ্যতে বড় প্রাতিষ্ঠানিক সংকটে রূপ নিতে পারে।

চিঠিতে তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্রসংগঠনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার রাজনৈতিক মূল্য শেষ পর্যন্ত সরকারকেই দিতে হয়।

অধ্যাপক আব্দুল হামিদের মতে, সমস্যা কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠনে নয়; বরং বিশ্ববিদ্যালয়ের ভেতরে জাতীয় রাজনৈতিক দলের সাংগঠনিক উপস্থিতির মধ্যেই মূল সংকট রয়েছে।

তিনি বলেন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকলেও তা জাতীয় রাজনৈতিক দলের শাখা হিসেবে পরিচালিত হয় না। বাংলাদেশেও এমন একটি কাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানান, এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে, যাতে ভবিষ্যতে কোনো সরকারই বিশ্ববিদ্যালয়কে দলীয় শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে না পারে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের নয়, এটি জাতির সম্পদ। তাই শিক্ষাঙ্গনকে মুক্ত চিন্তা, গবেষণা ও মেধাভিত্তিক নেতৃত্ব তৈরির কেন্দ্রে পরিণত করার সময় এসেছে।

#ছাত্ররাজনীতি #বিশ্ববিদ্যালয়_সংস্কার #ঢাকা_বিশ্ববিদ্যালয়

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

তারেক রহমানকে ঢাবি অধ্যাপকের খোলা চিঠি, ‘মুক্ত করুন বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতি’

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ।

চিঠিতে তিনি দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনৈতিক দলের অধীন ছাত্র ও শিক্ষক রাজনীতির অবসান এবং স্বাধীন ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি জানান।

অধ্যাপক আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থী ও শিক্ষক ব্যক্তি হিসেবে রাজনীতি, মত প্রকাশ ও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখেন। তবে বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক ঘাঁটিতে পরিণত হওয়া উচিত নয়।

তিনি নিয়মিত, অবাধ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন চালুর পাশাপাশি শিক্ষক সমিতিকে সম্পূর্ণ পেশাভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও জাতীয় রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন ছাত্ররাজনীতি বর্তমানে নতুন করে ভাবনার দাবি রাখে।

সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছোট ছোট সংঘাত উপেক্ষা করলে তা ভবিষ্যতে বড় প্রাতিষ্ঠানিক সংকটে রূপ নিতে পারে।

চিঠিতে তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্রসংগঠনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার রাজনৈতিক মূল্য শেষ পর্যন্ত সরকারকেই দিতে হয়।

অধ্যাপক আব্দুল হামিদের মতে, সমস্যা কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠনে নয়; বরং বিশ্ববিদ্যালয়ের ভেতরে জাতীয় রাজনৈতিক দলের সাংগঠনিক উপস্থিতির মধ্যেই মূল সংকট রয়েছে।

তিনি বলেন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকলেও তা জাতীয় রাজনৈতিক দলের শাখা হিসেবে পরিচালিত হয় না। বাংলাদেশেও এমন একটি কাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানান, এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে, যাতে ভবিষ্যতে কোনো সরকারই বিশ্ববিদ্যালয়কে দলীয় শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে না পারে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের নয়, এটি জাতির সম্পদ। তাই শিক্ষাঙ্গনকে মুক্ত চিন্তা, গবেষণা ও মেধাভিত্তিক নেতৃত্ব তৈরির কেন্দ্রে পরিণত করার সময় এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত