মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জুলাই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান

রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় জুলাই শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

ছবি : চেকপোস্ট

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয় আলিম মাদ্রাসায় শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামশুল আরিফিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুর কাশেম এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আলোর পথ দেখেছে। দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার নতুন প্রত্যাশা পেয়েছে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলন বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

#দোয়া_মাহফিল #রাঙামাটি #জুলাই_শহীদ_দিবস #জুলাই_শহীদ_দিবস

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় জুলাই শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয় আলিম মাদ্রাসায় শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামশুল আরিফিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুর কাশেম এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আলোর পথ দেখেছে। দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার নতুন প্রত্যাশা পেয়েছে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলন বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত