মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিদর্শনে নানা নির্দেশনা দিলেন ডিসি

নলছিটিতে মিনি শিশু পার্ক সংস্কার শুরু, উদ্বোধনে জেলা প্রশাসক

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক এ সংস্কার কাজের উদ্বোধন করেন। ঝালকাঠি জেলা পরিষদের তিন লাখ টাকা অর্থায়নে পার্কটির সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

এর আগে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন নলছিটি থানা পরিদর্শন করেন। পরে তিনি নলছিটি পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নলছিটি পৌরসভার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলার সরকারি খাস জমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক মো. রেজবী আহমেদ সবুজ এবং ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।

#নলছিটি #ঝালকাঠি_সংবাদ #শিশু_পার্ক_সংস্কার

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নলছিটিতে মিনি শিশু পার্ক সংস্কার শুরু, উদ্বোধনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক এ সংস্কার কাজের উদ্বোধন করেন। ঝালকাঠি জেলা পরিষদের তিন লাখ টাকা অর্থায়নে পার্কটির সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

এর আগে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন নলছিটি থানা পরিদর্শন করেন। পরে তিনি নলছিটি পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নলছিটি পৌরসভার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলার সরকারি খাস জমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক মো. রেজবী আহমেদ সবুজ এবং ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত