মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম অনুষ্ঠিত হয়। পরে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরাম, কুবি।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।বক্তারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় ভূমিকা, রাষ্ট্রগঠন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান তুলে ধরেন। তারা তার জীবন ও কর্মকে ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।