সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

কমিটি গঠনের নির্দেশ বোর্ডের

দাখিল-আলিম মাদ্রাসায় নতুন কমিটি গঠনের নির্দেশ

ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং-৮৯-আইন/২০২৬) অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধান (অধ্যক্ষ বা সুপার) অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন।

এই প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা নবম গ্রেড ও তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তা অন্তর্ভুক্ত হতে পারবেন।

পরে অন্যান্য সদস্য মনোনয়নের প্রস্তাবসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তা পাঠাতে হবে।

তবে সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে ভিন্ন নিয়ম রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, নতুন নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

#মাদ্রাসাশিক্ষা #অ্যাডহককমিটি #শিক্ষানির্দেশনা

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

দাখিল-আলিম মাদ্রাসায় নতুন কমিটি গঠনের নির্দেশ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং-৮৯-আইন/২০২৬) অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধান (অধ্যক্ষ বা সুপার) অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন।

এই প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা নবম গ্রেড ও তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তা অন্তর্ভুক্ত হতে পারবেন।

পরে অন্যান্য সদস্য মনোনয়নের প্রস্তাবসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তা পাঠাতে হবে।

তবে সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে ভিন্ন নিয়ম রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, নতুন নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত