কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২১ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তালাকপ্রাপ্ত যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তি শাহাদৎ হোসেন (৪০) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শাহাদৎ হোসেন ওই যুবতীর ঘরে প্রবেশ করেন। অভিযোগে বলা হয়েছে, সেখানে কাপড় দিয়ে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে ঘটনার বিচার চেয়ে ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি আমলে নিয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রেকর্ড করেছে। মামলার নম্বর-২৮, তারিখ-১৭ আগস্ট ২০২৬।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগীকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আইনগতভাবে, তদন্ত ও আদালতের সিদ্ধান্তের আগে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা যাবে না।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬