দেশের প্রথম নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে এ শুমারি পরিচালনা করছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বুধবার (১৯ আগস্ট) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আইয়ুব হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি জেলখানা ঘাট হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সংশ্লিষ্টরা জানান, আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে নৌযান শুমারি-২০২৬ এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করে একটি নির্ভরযোগ্য জাতীয় ডাটাবেজ তৈরি করা হবে।
নৌযান শুমারির মাধ্যমে নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা, দুর্ঘটনা হ্রাস, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের তথ্য সংরক্ষণে সহায়ক তথ্য পাওয়া যাবে।
এ ছাড়া নৌদুর্ঘটনার পর প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় সহায়তা প্রদান, নাবিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে এ ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬