বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক মামলা প্রক্রিয়াধীন

বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকার বাড়ি গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে আলিমুদ্দীন (৪৫) এবং একই গ্রামের সুভহান আলীর ছেলে দর্শন আলী (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেলতলা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদক বহনে ব্যবহৃত বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

#ঠাকুরগাঁও #মাদকবিরোধীঅভিযান #বালিয়াডাঙ্গী

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকার বাড়ি গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে আলিমুদ্দীন (৪৫) এবং একই গ্রামের সুভহান আলীর ছেলে দর্শন আলী (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেলতলা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদক বহনে ব্যবহৃত বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত