শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে বাগেরহাটের রামপালে সচেতনতামূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত ‘অগ্রযাত্রা’ প্রকল্পের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সব স্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি শিশুদের অধিকার রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুধু আইন নয়, পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬