কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।শুক্রবার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শাহজালাল বাবু (২৯) ও জোবায়ের আহমেদ মিঠু (২১)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজমোড় এলাকায় একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।অভিযানে তাদের কাছ থেকে ১৭০টি ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, এ ঘটনায় কচাকাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।