নীলফামারীর সৈয়দপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে একটি বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের রাবেয়া মিল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী গেটলক বেস্ট ওয়ান মিনিবাসে দুইটি পলিথিন চটের ব্যাগে করে চোলাই মদ সৈয়দপুরে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ডিএনসির একটি দল রাবেয়া মোড়ে অবস্থান নেয়।
বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে পাঁচটি জারকিনে থাকা ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে রাহুল বাসফোড় (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
আটক রাহুল সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া ডোমপট্টি এলাকার দীলিপ বাসফোড়ের ছেলে। ডিএনসি কর্মকর্তাদের কাছে তিনি দিনাজপুরের একটি সাঁওতাল পল্লী থেকে চোলাই মদ এনে সৈয়দপুরে বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএনসি নীলফামারীর উপপরিচালক সাকিব সরকার জানান, নির্দিষ্ট ব্যবহারের সুযোগকে কাজে লাগিয়ে মদ বিক্রির অভিযোগে রাহুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬