কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ধান বোঝাই একটি টেম্পু উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার আসাদ মোড়ের উত্তর পাশে তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে ধান বোঝাই টেম্পুটি ওই এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত চালকের বাড়ি উপজেলার কাঠগিরি এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহত চালকের বিস্তারিত পরিচয় জানা গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬