কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। একই সঙ্গে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী থানায় পরিদর্শনের মধ্য দিয়ে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ঝরে পড়া রোধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি বলেন, কুড়িগ্রামের চরাঞ্চলের শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করা বর্তমানে বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসক বলেন, সব শিশু ডাক্তার বা প্রকৌশলী হবে না; তবে প্রত্যেক শিশুকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা কর্মদক্ষতার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট কিংবা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব যেন কোনো শিশুর শিক্ষাজীবনে বাধা না হয়। বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
পরে তিলাই ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় শেষে তিলাই ইউনিয়নে বৃক্ষরোপণ করেন তিনি এবং পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এ ছাড়া জেলা প্রশাসক ভূরুঙ্গামারী উপজেলা ভূমি অফিস, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন। সরকারি সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দিনব্যাপী সফরে শিক্ষা, সামাজিক সমস্যা ও সরকারি সেবার মানোন্নয়নে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬