অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর যুবদলের আহ্বায়ক রবিউল আলম শামীম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আকতার শামীম, যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্শেদ রাজন, আব্দুল্লাহ আল মুরাদ, জেলা যুবদলের সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ, মেজবাহ আহমেদ জুলিন, জুলহাসসহ জেলা, পৌর ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬