গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মাইজভান্ডার মহান ২ ভাদ্র পবিত্র ওরস শরীফ সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত সভায় আগামী ১২ রবিউল আউয়াল ও ২ ভাদ্রের বিভিন্ন কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করা হয়।
গাজীপুর জেলা আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি খলিফা মো. বশির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খলিফা আবুল খায়েরের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় খলিফা, ভক্ত ও মুরিদরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা মো. সাইফুল ইসলাম, গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, কালীগঞ্জ কেন্দ্রীয় খানকা শরীফের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক ওসমান মীর, কোষাধ্যক্ষ মোশাররফ মিয়াসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের আগামী ১২ রবিউল আউয়াল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ঐক্যবদ্ধভাবে যোগ দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারীর নির্দেশনা অনুযায়ী তরীকায়ে মাইজভান্ডারীর ভক্ত, আশেকান ও মুরিদদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় ২ ভাদ্র পবিত্র ওরস শরীফ সফলভাবে আয়োজন, কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম এবং কালীগঞ্জ কেন্দ্রীয় খানকা শরীফের কমিটি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬