কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনের অংশ হিসেবে তিনি বৃক্ষরোপণ করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে স্থানীয়দেরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।জেলা প্রশাসকের পরিদর্শনকালে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন। এতে সরকারি কার্যক্রমের গতি ও সেবার মান আরও বাড়বে বলে আশা করছেন তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।