বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৪৮ লাখ টাকা ব্যয়ে সদর হাসপাতাল

খুলনা নগরীর নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্ধোধন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম। ছবি : চেকপোস্ট

খুলনা নগরীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) এলাকায় নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত এসটিএসের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসির বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪৮ লাখ টাকা ব্যয়ে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, এসটিএস চালুর ফলে সদর হাসপাতাল এলাকার মেডিকেল বর্জ্যসহ সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নগরবাসী আরও উন্নত সেবা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খানসহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Image

#খুলনা_সংবাদ #খুলনা_সংবাদ #কেসিসি_উন্নয়ন #বর্জ্য_ব্যবস্থাপনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

খুলনা নগরীর নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্ধোধন।

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

খুলনা নগরীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) এলাকায় নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত এসটিএসের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসির বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪৮ লাখ টাকা ব্যয়ে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, এসটিএস চালুর ফলে সদর হাসপাতাল এলাকার মেডিকেল বর্জ্যসহ সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নগরবাসী আরও উন্নত সেবা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খানসহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত