বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অংশ নিল ১১৯ শিক্ষার্থী

রাঙ্গামাটি সদরে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : চেকপোস্ট

রাঙ্গামাটি সদর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রাঙ্গামাটি সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু সাদেক এবং উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার রতন চাকমা।

এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্না, মো. এনামুল হক হারুনসহ কমিটির সদস্যরা।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আলা আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা। রানার্সআপ হয়েছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে আলা আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী মেহেরিন তাবাসসুম রাইসা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

#দুর্নীতি_বিরোধী_অভিযান #রাঙ্গামাটি_সংবাদ #শিক্ষার্থী_প্রতিযোগিতা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাঙ্গামাটি সদরে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

রাঙ্গামাটি সদর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রাঙ্গামাটি সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু সাদেক এবং উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার রতন চাকমা।

এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্না, মো. এনামুল হক হারুনসহ কমিটির সদস্যরা।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আলা আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা। রানার্সআপ হয়েছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে আলা আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী মেহেরিন তাবাসসুম রাইসা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত